ঢাকা |
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
মিজানুর রহমান রুমান:
পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের দোয়রাবাজারে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর খুন হয়েছেন।
এ ঘটনায় ঘাতক পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ। শনিবার (২১ডিসেম্ভর) সকাল সাড়ে ৮টায় উপজেলার দোয়াহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্বশুরের নাম সইফুদ্দিন (৬০)। তিনি দোয়াহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ছেলে শফিকুন্নুর স্ত্রী সোহেনা বেগম প্রায় শ্বশুরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতেন। শনিবার ভোরে সোহেনা বেগম ঝগড়া করে বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করতে যান। এসময় শ্বশুর তাকে বাঁচানো জন্য এগিয়ে যান।
এতে সোহেনা বেগম ক্ষেপে গিয়ে হাতে থাকা লাঠি দিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ও সোহেনা বেগমকে আটক করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, শ্বশুর হত্যার ঘটনায় সোহেনা বেগমকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।