ঢাকা |
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও পৌর বিএনপির সভাপতিসহ প্রায় অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিকেল ৫ টায় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে সুধী সমাবেশের মাধ্যমে বিএনপির নেতা কর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, পুঠিয়া লস্করপুর মহাবিদ্যা নিকেতনের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তাজুল, বানেশ্বর কলেজের অধ্যক্ষ একরামূল হক, জেলা আ’লীগের সদস্য জিএম হিরা বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ কাজী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড, আব্দুস সামাদ প্রমূখ।
সভায় সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক পৌর বিএনপির সভাপতি আলী হোসেন, কাঁঠালবাড়ীয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী মাস্টার, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আতিক, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মিন্টু, ৮নং কাউন্সিলর মখলেছুর রহমান রাজুসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীদের গলায় মালা পরিয়ে বরণ করে নেন সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।