ঢাকা |
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৬
মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি ঃ
ভারত থেকে জ্বালানি তেলের বিশেষ ট্রেন ২ হাজার ২ শত টন গ্যাস অয়েল (ডিজেল) নিয়ে ৪২টি তেলবাহী ওয়াগন পার্বতীপুর রেলওয়েহেড ডিপোতে পৌঁনছে।
পার্বতীপুর রেলহেড ডিপোতে দুপুর আজ ১২ টা ৪৫ মিনিটে জ্বালানি তেল গ্রহণ করেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, পেট্রোবাংলার চেয়ারম্যান মাহমুদ রেজা খান।
এব্যাপারে পার্বতীপুর হেড অয়েল ডিপোর ইনচার্জ শাহজাহান হাওলাদার জানান, জ্বালানি খাতে বাংলাদেশ-ভারতের সহযোগিতা সম্প্রসারণের পদক্ষেপ হিসেবে সরবরাহকৃত দুই হাজার দুইশ’ টন গ্যাস ওয়েল (ডিজেল) শুভেচ্ছা স্বরূপ। এ তেল বিক্রি হবে ৬৫ টাকা ৮১ পয়সা লিটার দরে।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বহুমাত্রিক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে বাংলাদেশ। ভারত থেকে ইতোমধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আন্তঃদেশীয় গ্রিডলাইন ব্যবহার করে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির চেষ্টা করছে। একই সঙ্গে বাংলাদেশের জমি ব্যবহার করে নিজ দেশের অন্যান্য রাজ্যে বিদ্যুৎ পৌঁছে দিতে চায় ভারত। সে লক্ষ্যে দুদেশ কাজ করছে। ত্রিপুরা থেকে ২৩ মার্চ আসছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। সর্বশেষ জ্বালানি তেল আমদানির মাধ্যমে এ সম্পর্ক আরও গভীর হচ্ছে।
ভারতের নুমালিগড় থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। প্রায় তিন বছর নানা প্রক্রিয়া শেষে ভারতের পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছে বিপিসি। সেই ধারাবাহিকতায় শুরুতে প্রায় ২২০০ মেট্রিকটন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করছে ভারত।
বাংলাদেশ ইতোমধ্যে ভারতের সঙ্গে এ বিষয়ে একটি এমওইউ স্বাক্ষর করেছে। পাইপলাইনের মাধ্যমে ভারতের আসামের গোলাঘাট থেকে পার্বতীপুর জ্বালানি তেল ডিপো পর্যন্ত তেল আসবে। বছরে এর পরিমাণ হবে ১০ লাখ টন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।