পার্বতীপুরে অজ্ঞাত মহিলার দায়িত্ব  নিলো – গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশন

প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

পার্বতীপুরে অজ্ঞাত মহিলার দায়িত্ব  নিলো – গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশন

মোঃ রুকুনুজ্জামান বাবুল পার্বতীপুর, দিনাজপুর থেকেঃ দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে  জংশন ষ্টেশনের ৫ নং প্লাটফরমে মাসাধিক কাল পরে থাকা রোগাক্রান্ত মৃত্যুপথ যাত্রী অজ্ঞাতনামা এক বৃদ্ধ  মহিলার দায়িত্ব নিলেন গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশনের পরিচালক  জন মারুফ কেইন। প্রতিনিধির তথ্যের ভিত্তিতে সংগঠনটির পরিচালক  ঘটনা স্থলে আসলে পার্বতীপুর  রেল থানার নুতন ও,সি গোলাম মোস্তফার সহযোগিতায়  ৪ সেপ্টম্বর রবিবার  রাত্রে তার নিকট মহিলাকে হস্তান্তর করা হয়।

রংপুরের বদরগঞ্জ উপজেলাধীন  হাসিনা নগরে নিজ উদ্যেগে তিনি ২০১২ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি চলছে কমিনিটির সহায়তায় আর চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে স্থানীয়  সরকারী  হাসপাতাল   ও পার্বতীপুর  ল্যাম্ব হাসপাতাল থেকে।  নিজের চাকুরী ছেড়ে দিয়ে মানব সেবাই পরম  ধর্ম- এই ব্রত নিয়ে জাতি,ধর্ম, বর্ন, গোত্র নির্বিশেষে  মানব সেবায়আত্মনিয়োগ করেন তিনি।   বর্তমানে আরো ৬ জন অজ্ঞাতনামা  রয়েছেন ওই সেবাশ্রমে। সুস্থ হওয়ার পর যারা নাম ঠিকানা বলতে পারেন  তাদের অভিভাবক ডেকে হস্তান্ত্রর করা হয়।  আর যারা নাম   ঠিকানা বলতে পারেন না তাদের টেক নাম দিয়ে আমৃত্যু থাকার ব্যবস্থা রয়েছে এখানে।   ব্যাক্তি উদ্যেগে এমন প্রতিষ্ঠান পরিচালনা কষ্টসাধ্য ব্যাপার হলেও তিনি হতাস নন। তবে সরকারী সহায়তা পেলে প্রতিষ্ঠানটির শাখা প্রশাখা দেশের সকল   জেলা উপজেলায় স্থাপন করে দেশের প্রতিটি  বেওয়ারিশ, রোগাক্রান্ত, অসহায় ও বিপন্ন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে জানান গ্লোরী চেরিটেবল ফাউন্ডেশনের পরিচালক  জন মারুফ কেইন।

এই সংবাদটি 443 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ