পাবনা ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ পেয়েছে

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ৫, ২০১৭

রাজশাহী বিভাগীয় চীফ :
বরাবরের মত এবারেও শতভাগ পাশ করেছে পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০ ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহমেদ জানান, কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা, শৃংখলা এই ফলাফলের পেছনে কাজ করেছে। ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফল অর্জন করা সম্ভব হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো ভাল করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
এছাড়া পাবনায় এবারে এসএসসি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এই সংবাদটি 325 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ