পাবনায় জমি নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ১৩

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৭

পাবনায় জমি নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ১৩

ডেক্স রিপোর্ট:

পাবনা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামানিক ও তার ছেলে রানা প্রামানিকের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলাম ও হাবিবুর রহমানের মধ্যে ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এরই জেরে শনিবার দুপুরে রহিম প্রামানিকের লোকজন হাবিবুর রহমানের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান। এতে ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ মেহেদী (১৯),জহুরুল (৩২), রুবেল (২৮), আলামিন (৩০), আকাশ (২৪), রঞ্জু (২৮), রোহান (১৫), হিমেল (১৯), লিলি (৬০), ফজলু (৭৫), স্বাধীন (২১), রনি (২৫) ও আশরাফকে (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি 416 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ