ঢাকা |
প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ:
পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়াসহ বিভিন্ন উপজেলায় ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। বুধবার (১৭ মে) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবল ঝড় হাওয়াসহ বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হয়েছে। বজ্রপাতে ঈশ্বরদীতে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাত ৯টার দিকে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সময় পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে মৃত চাঁদু মোল্লার ছেলে সাবদার হোসেন (৩৫) নিহত ও তার সঙ্গে থাকা মৃত শের আলীর ছেলে সাজাহান আলী (৩৭) মারাত্মক আহত হন।
বিকেলে পাবনার আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। রাত সোয়া আটটার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। বাতাসের তাণ্ডবের সঙ্গে নেমে আসতে থাকে মুষলধারে বৃষ্টি। তাতে যোগ হয় বজ্রপাতও। এতে লিচু, আম, ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে লিচু। অসংখ্য গাছ-পালা ভেঙ্গে গেছে। শতাধিক কাচা বসত বাড়ি ভেঙে পড়েছে।
ঝড়-বৃষ্টির সময় ঈশ্বরদী, আটঘরিয়াসহ কয়েক স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শেষের দিকে কয়েক দফা আসা যাওয়ার পর অবশ্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এরপরও কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।