পাবনার ঈশ্বরদী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাতের’ মৃত্যু

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

পাবনার ঈশ্বরদী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাতের’ মৃত্যু

উপজেলার জয়নগরের বাদশা রাইস এজেন্সিতে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে ডাকাতির চেষ্টা হয় বলে জানান র‌্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রাণী দাশ।

র‌্যাব তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

র‌্যাব কর্মকর্তা বিনা রানী সাংবাদিকদের বলেন, জয়নগরের ওয়াপদা গেইটে বাদশা রাইস এজেন্সিতে দুটি ট্রাকে করে চাল ডাকাতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে।

“আরেকদল ডাকাত একটা ট্রাকে করে পালানোর চেষ্টা করে। র‌্যাব ধাওয়া করলে তারা বরইপাড়া গ্রামে চলে যায়। সেখানে বন্দুকযুদ্ধে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।”

এ ঘটনায় ছয় ডাকাত আহত হলে তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা।

এই সংবাদটি 430 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ