পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজনগর থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্নিগ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। ৪ মার্চ শুক্রবার দুপুর এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সূচনা মালাকার (৯) ও তার চাচাতো বোন শতাব্দী মালাকার বাড়ির পশ্চিমের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় ধুতে গেলে ২ জনই পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খুজাখুজি করতে পুকুরের পাড়ে গেলে তাদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। বিনয় মালাকারের মেয়ে সূচনা মালাকার কর্নিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ও বিপুল মালাকারের মেয়ে শতাব্দী মালাকার একই বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়তো।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, শিশু দু’টি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সৎকার করা হবে। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এই সংবাদটি 915 বার পঠিত হয়েছে