পাঠভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

পাঠভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহি কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে রবিবার সকাল ১১টায় স্কুল চত্বরে পাঠভ্যাসের গুরুত্ব বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেকায়েপ প্রকল্পের বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অত্র কলেজ’র অধ্যক্ষ এস এম আব্দুল হাই এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেকায়েফ শ্যামনগর উপজেলার প্রোগ্রাম অফিসার বাবু কৃষ্ণ কুমার সরকার, অব: প্রাপ্ত সেনা সদস্য রাজগুল ইসলাম, ৫৭নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন, মেম্বর আব্দুস সবুর মোল্যা, মহিলা মেম্বর রওশানারা বীথি, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজ’র সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে যাদের পুরস্কৃত করা হয় তারা পরিক্ষার মাধ্যমে সেরা পাঠক নির্বাচিত হয়েছেন ৫৫ শিক্ষার্থী, অভিনন্দন স্মারক পুরস্কার দেওয়া হয় ১২১ শিক্ষার্থীকে। এবং শুভেচ্ছা স্মারক পুরস্কার দেওয়া হয় ৬৩ শিক্ষার্থীকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোট ২৩৯ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজ’র বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক মো: আলী মূর্তজা।

এই সংবাদটি 489 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ