ঢাকা |
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৭
জেলা প্রশাসক রানা মোহাম্মদ সালিম আবদুলের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, রোববার সকালে এ ঘটনায় অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে আরও অন্তত ৭৫ জন।
স্থানীয়ভাবে পাওয়া তথ্যের বরাতে বিবিসি লিখেছে, অতিরিক্ত গতির কারণে ওই লরি উল্টে গেলে তেল চুইয়ে পড়া শুরু করে। সেই তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। আর তখনই কোনোভাবে আগুন লেগে ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।
ওই সময় আশপাশে থাকা ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও আগুনে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে লরির আগুন নিয়ন্ত্রণে আনে।
ডন জানিয়েছে, আহতদের জেলা হাসপাতালের পাশাপাশি বাহওয়াল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা দিচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।