ঢাকা |
প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৬
মিসবাহ উদ্দিন :
সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (৪০) বিবিরাই বাজারের বাসিন্দা নজির উদ্দিনের ছেলে। তিনি ওই বাজারে “আলী হোসেন ভ্যারাইটিজ স্টোর” নামে একটি দোকান পরিচালনা করতেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি তিনি ডিজেল কেনাবেচার ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ট্রাক্টর চালক শাহিনুল ইসলাম (৩০) আগে আলী হোসেনের কাছ থেকে বাকিতে ডিজেল নিয়েছিলেন। সেই পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুল ইসলাম আলী হোসেনকে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত শাহিনুল ইসলাম পালিয়ে যায়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহতের মরদেহ বিয়ানীবাজার থানায় রাখা হয়েছে। আগামীকাল সকাল ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।