ঢাকা |
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ২১, ২০১৭
স্টাফ রিপোর্ট: অবর্ণনীয় দুর্ভোগ শেষে বিকেলে স্থগিত করা হলো শ্রমিক ইউনিয়নের ডাকা চলমান পরিবহন ধর্মঘট। পুলিশ কমিশনারের সাথে বৈঠক শেষে রোববার বিকেল ৫টার দিকে একদিনের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
সেলিম আহমদ ফলিক জানান, প্রশাসনের আশ্বাসে আমরা আগামীকাল সোমবার বিকাল ৪ টা পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করেছি। সোমবার বিকেল ৪টায় বিভাগীয় কমিশনার আমাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে আমাদের দাবি পুরণে কোনো উদ্যোগ নেওয়া না হলে পুণরায় ধর্মঘট আহ্বান করা হবে।
সকাল থেকে পরিবহণ ধর্মঘটে মানুষের দুর্ভোগের পর বিকালে সিলেট মহানগর পুলিশের সম্মেলন কক্ষে পরিবহন শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
বৈঠক শেষে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, আমরা শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছি। আমাদের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। আগামীকাল বিকেলে এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সাথে আবার বৈঠকে বসা হবে।
হঠাৎ করেই শনিবার সকালে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট নগরী ও জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে রোববার কোনও বাস ছাড়েনি। সকালে যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন। দূর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।ছবি-সৈয়দ রাসেল আহমদ
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।