পরিবহন ধর্মঘটে যাত্রী ভোগান্তি চরমে

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২১, ২০১৭

পরিবহন ধর্মঘটে যাত্রী ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্ট ঃ

রবিবার ভোর থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে সিলেট নগরী ও জেলার বিয়ানীবাজার -জকিগঞ্জ বিয়ানীবাজার – বারইগ্রামসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে রবিবার কোনও বাস ছাড়েনি। সকালে যাত্রীরা বাস টার্মিনালে গিয়ে বিপাকে পড়েন। তাদের অধিকাংশই ধর্মঘটের কারণ জানেন না।

দূরপাল্লার যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ফিরে গেলেও স্বল্প দূরত্বের যাত্রীরা রিকশা করে গন্তব্যে ছোটেন।

এ সুযোগে এসব ছোট যানবাহনের চালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন।

সকাল সাড়ে ৮টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়, অসংখ্য মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে। বাস বা সিএনজি অটোরিকশা, লেগুনা চলাচল না করায় তারা সবাই ক্ষুব্ধ।

বিয়ানীবাজার থেকে আমাদের সংবাদদাতা জানান-কোন যানবাহন না চলার কারনে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন

। দুর পাল্লার বাস চলাচল ছাড়াও স্থানীয় রুটে কোন সিএনজি পর্যন্ত চলেনি বরং শ্রমিকরা পিকেটিং করতে দেখা গেছে।
রোগী নিয়ে যেতে যাত্রীদের হয়রানী ও হেনেস্থা করা হয়েছে।

এতে ভোক্তভোগীদের নানা ক্ষোভ লক্ষ্য করা গেছে।

আবদুল্লাহ আল নোমান নামের এক যাত্রী জানান, জরুরি প্রয়োজনে তাকে সিলেট যেতে হবে। কিন্তু বাস না চলায় তিনি এখন বাড়ি ফিরে যাচ্ছেন।

অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস না চলায় এখন পায়ে হেটে, সিএনজি অটোরিকশা করে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

উল্লেখ্য পরিবহন শ্রমিকরা পাঁচ দফা দাবিতে আজ থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে।

এই সংবাদটি 574 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ