পরিবর্তনের স্লোগান : ধানের শীষের বিজয়ে নৌকা ভেসে যাবে—–দুদু

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

পরিবর্তনের স্লোগান : ধানের শীষের বিজয়ে নৌকা ভেসে যাবে—–দুদু
বাংলার মুক্তিকামী মানুষ গনতন্ত্রের পরিবর্তনের স্লোগানে ধানের শীষের বিজয়ে নৌকা ভেসে যাবে—–দুদু সারাদেশের মানুষ পরিবর্তনের স্লোগানে ধানের শীষে ভোট দিয়ে সরকারকে জানান দিচ্ছে আগামীর দিন বিএনপির, এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার পৌরসভায় ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের স্লোগানে বিয়ানীবাজার ও সারাদেশের ন্যায় এগিয়ে যাবে। আজ বিয়ানীবাজার পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী আবু নাসের পিন্টূর সমর্থনে শেষ পথসভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপরোক্ত কথাগুলো বলেন। ধানের শীষের প্রার্থী আবু নাসের পিন্টু তার বক্তব্য বলেন, তার বাবা একজন আদর্শবান রাজনীতি করতেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবার ফার্মেসীতে পাকিস্থান বাহিনী আগুন ধরিয়ে দিয়েছিলো। তিনি যে দল করতেন সে দল তার বাবার প্রাপ্য সম্মান দেয়নি তাই তিনি আজ জাতীয়তাবাদি শক্তির ছায়াতলে এবং তিনি আগামীর উন্নত পৌরসভা গড়তে ধানের শীষে ভোট দিতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। রবিবার ২৩/০৪/১৭ ইং দুপুর ২টায় পৌর শহরের নিউ মার্কেটের সামনে পৌর যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছিদ্দিক আহমেদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌঃ শামীম, সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমেদ খসরু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর নগর মহিলাদলের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম মুন্না, জেলা যুবদলের সভাপতি আব্দুল মন্নান,মহানগর বিএনপি নেতা মঈন উদ্দীন সুহেল, উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুল, সিনিয়র সহ সভাপতি নজরুল হোসেন, আব্দুস ছবুর,আলী হাসান, আখতার হোসেন খান জাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালেয় সভাপতি মেহদী হাসান,দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ, গোলাপগন্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সাধারন সম্পাদক নজরুল হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মাছুম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বি হোসেন বাবলু, উপজেলা ছাত্রদলের ১ম সদস্য মাহবুব আলম, পৌরছাত্রদল নেতা,ইকবাল হুসেন, জাবেদ আহমদ, কেন্দ্রীয় সাইবারদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক, জাহেদ হাসান সুমন খাঁ, প্রমুখ

 

এই সংবাদটি 585 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ