পঞ্চগড়ে ১১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ১২, ২০১৭

পঞ্চগড়ে ১১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
পঞ্চগড়ে ১১ লাখ টাকার জালনোটসহ আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার পুকুরীডাঙ্গা বাজার থেকে ওই যুবককে আটক করে।
আমাদের পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ সাঈদ জানান
আটককৃত যুবক ওই ইউনিয়নের আমবাড়ি এলাকার রমজান আলীর ছেলে।
র‌্যাব-১৩ নীলফামারীর সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জালনোটসহ ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুল ইসলাম পুকুরীডাঙ্গা বাজারে আদর্শ ডিজিটাল স্টুডিওর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও পাচার করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ১ হাজার টাকা নোটের ১১ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে জালনোট তৈরির সরঞ্জামসহ একটি কম্পিউটার ও একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।তিনি আরো জানান, ওই এলাকায় জাল টাকার নোট তৈরির কাজে একটি চক্র সক্রিয় আছে। তাদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

এই সংবাদটি 427 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ