পঞ্চগড়ে জেলার দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়া গ্রামের রয়েল নামী এক ব্যক্তির বাসায় দিনের বেলায় অভিনব পদ্ধতিতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় তারা ২ ভরি স্বর্ণ ও নগত ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
বাসার মালিক রয়েলের জানান, ডাকাতির সময়ে রয়েল বাসায় ছিল না, তার স্ত্রী তাসলিমা ছোট ছেলেকে নিয়ে গেছে মাদ্রাসায়, বাসায় ছিল বড় ছেলে সিয়াম। সে নবম শ্রেণিতে পড়ে, ওই সময় সেও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় মাস্ক পড়া ২ জন যুবক বাসার গেট নক করছিলো। বাসায় থাকা সিয়াম গেট খুলে দিতেই তারা সিয়ামের মুখে স্প্রে করে, এতে সিয়াম অনেকটা অবচেতন হয়ে পরে। অপরিচিত ২ যুবক তাকে খড়ির ঘরে বেধে রেখে বাসার সব রুম তল্লাসী চালিয়ে ২ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
সিয়ামের মা মাদ্রাসা থেকে ফিরে তার ছেলেকে বেধে রাখা অবস্থায় দেখে এবং মেঝের মধ্যে ব্রিপকেস, কাপড় ছড়ায় ছিটানো অবস্থায় দেখে চিৎকার করলে দ্রুত প্রতিবেশী দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লূৎফুন নাহার লাকীসহ অনেকেই এসে ঘটনা প্রত্যক্ষ করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় শত শত লোক আসেন দেখতে, অভিনব এ পদ্ধতিতে ডাকাতির এ ঘটনা দেবীগঞ্জের সবাইকে করে তুলেছে আতঙ্কগ্রস্ত। পরে অবশ্য দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য নিয়ে গেছেন।
সিয়ামকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে দেবীগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র জানান, সাধারণত মুখে ক্লোরোফ্রম নামক স্প্রে করা হয়ে থাকে। এটি মানব দেহের জন্য খুব বেশি ক্ষতিকর না হলেও অবচেতন করতে দ্রুত কাজ করে।