পঞ্চগড়ে ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ  : চালকদের দেয়া হচ্ছে গোলাপ ফুল

প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৭

পঞ্চগড়ে ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ  : চালকদের দেয়া হচ্ছে গোলাপ ফুল
মোহাম্মদ সাঈদ ঞ্চগড় প্রতিনিধিঃ ‘
একটি দূর্ঘটনা, সারা জীবনের কান্না’ শিরোনামে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্ধুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পঞ্চগড় জেলা ট্রাফিক বিভাগ। জেলার বিভিন্ন স্থান থেকে শহরে আসা মোটর সাইকেল চালকদের মাথায় হেলমেট দেখলেই তাদের হাতে ধরিয়ে দেয়া হচ্ছে একটি করে গোলাপ ফুল। আর যার মাথায় হেলমেট নেই তাদের বাড়ি থেকে অথবা দোকান থেকে হেলমেট কিনে আনার পর তাদের মোটর সাইকেল দেয়া হচ্ছে। এতে কেউ রাজী না হলে তাদের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। ট্রাফিক পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোটর সাইকেল চালকসহ সচেতন মহল। গত এক বছরে সড়ক-মহাসড়কে শুধুমাত্র মাথায় হেলমেট না থাকার কারণে দুইজন শীর্ষ আওয়ামীলীগ নেতা সহ অকালে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।
পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে গত কয়েকদিন ধরে হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পারিচালনা করছে ট্রাফিক পুলিশ। পঞ্চগড় পুলিশ সুপার মোঃ গিয়াউদ্দীন আহমেদের সার্বিক তত্ত¡াবধানে পরিচালিত অভিযানের কারণে মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারের প্রবণতা বাড়ছে।
শনিবার (২৭মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে বিশেষ অভিযানে প্রায় সাড়ে চারশ’ মোটর সাইকেল চেকিং করা হয়। হেলমেট আছে কিন্তু ব্যবহার করেন না এমন প্রায় আড়াইশ মোটর সাইকেল আটকিয়ে বাসা থেকে হেলমেট এনে তা মাথায় দেয়ার পর চালকের হাতে মোটর সাইকেল ফেরত দেয়া হয়। নতুন হেলমেট কেনার পর মোটর সাইকেল ফেরত দেয়া হয় দেড়শ চালকের। আবার নিয়ম না মানার কারণে ৫০ জন মোটর সাইকেল চাককের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে বলে ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ আতিক মাহমুদ এ প্রতিবেদককে জানান।
পঞ্চগড় ট্রাফিক পুলিশের পরিদর্শক আতিক মাহমুদ ও মুনির আহমেদ আলোকিত সময় কে জানান, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পুলিশ সুপার মোঃ গিয়াসউদ্দীন আহমেদের নির্দেশে এক সপ্তাহ ধরে মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উদ্ধুদ্ধ করার জন্য মাইকিংসহ ব্যাপক প্রচারণা কার্যক্রমের পাশাপাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে কাজও হচ্ছে। এখন অধিকাংশ মোটর সাইকেল চালকই হেলমেট ব্যবহার শুরু করেছেন। সকল মোটর সাইকেল চালক হেলমেট ব্যবহার করলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তারা জানান। তারা আরও জানান, প্রতিদিনের অভিযানের ফলাফল পুলিশ সুপার মহোদয়কে জানানোর পর তিনি নতুন করে আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা তার নিদের্শনা মেনে কাজ করছি।

এই সংবাদটি 428 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ