পঞ্চগড়ে চাকুরী জাতীয়করণসহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৭

মোহাম্মদ সাঈদঃঞ্চগড় প্রতিনিধি:
 বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয় করণ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় শতকতা ৫ ভাগ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবী আদায়ে পঞ্চগড়ে শিক্ষকরা সমাবেশ করেছে। গতকাল বৃহস্পাতিবার দুপুরে জেলা শহরের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সমিতির জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সচিব জহিরুল ইসলাম জহির, সদর উপজেলা সভাপতি একরামুল হক, সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ধনপতি রায় সুভাষ, ঢাঙ্গীপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাছুমা বেগম, তেঁতুলিয়া উপজেলা কমিটির সচিব মাসুদ আল করিম প্রমুখ। সমাবেশে জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দগণ ছাড়াও শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করে। বক্তারা বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণসহ তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশ শেষে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই সংবাদটি 675 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ