ঢাকা |
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮
মোহাম্মদ সাঈদ পঞ্চগড়ঃ
বাংলাদেশে এর আগে এত কম তাপমাত্রার কোনো রেকর্ড নেই
০৮ জানুয়ারি ২০১৮, : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহের প্রভাবে সেখানে আজ সোমবার সকালে তাপমাত্রা ছিলো মাত্র ২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে এর আগে এত কম তাপমাত্রার কোনো রেকর্ড নেই। সৈয়দপুর ও নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৩ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন বলে ধারণা করা হচ্ছে। ফলে দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড স্থাপিত হয়েছে।
প্রসঙ্গত, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর আর কোনোদিন তাপমাত্রা এত নিচে নামেনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।