পঞ্চগড়ে আন্তনগর ট্রেনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭

পঞ্চগড়ে আন্তনগর ট্রেনের দাবীতে মানববন্ধন

পঞ্চগড় থেকে এম,সাঈদ

পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে ‘পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ’ নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের তরুণদের একটি দল।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
আন্তঃনগর ট্রেনের দাবিতে ঘণ্টাব্যাপী তরুণদের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর জেলা সভাপতি শফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মন, শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল ও পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল যোগাযোগ উন্নয়ন পরিষদের সদস্য সচিব আসাদ উজ জামান।
এ সময় বক্তারা জানান, ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত মিটারগেজ রেলপথ আধুনিকায়ন করে ডুয়েল গেজে উন্নতির কাজ গত বছর শেষ হলেও অজ্ঞাত পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে না। এমনকি গত ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চগড় থেকে আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ সময় মানববন্ধনকারীরা অবিলম্বে পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান। একই সাথে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রস ট্রেনগুলোকে সরাসরিভাবে পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করারও দাবি জানান।

এই সংবাদটি 456 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ