পঞ্চগড়ের দম্পতি হাসান-বিলকিস নিহত, বিধ্বস্ত কাঠমুন্ডুতে

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

পঞ্চগড়ের দম্পতি হাসান-বিলকিস নিহত, বিধ্বস্ত কাঠমুন্ডুতে
সাঈদ খাঁন পঞ্চগড় প্রতিনিধি : নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্থ হয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দম্পতি হাসান ইমাম ও বিলকিস আরা। নিহত হাসান ইমাম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর বাসিন্দা। তিনি তার স্ত্রী বিসকিস আরা সহ নেপাল ভ্রমনে যাচ্ছিলেন ইউএস-বাংলার উড়োযাহাজে চেপে। কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়। হাসান ইমাম ছিলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক ও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব এবং তার স্ত্রী বিলকিস আরা ছিলেন নাটোরের গোপালপুর কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

এই সংবাদটি 474 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ