ঢাকা |
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
বাংলাদেশ নৌবাহিনী ২০১৭ অফিসার ক্যাডেট ব্যাচে (প্রথম গ্রুপ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ‘ও লেভেলে’ ন্যূনতম চারটি বিষয়ে এ-গ্রেড ও দুটি বিষয়ে বি-গ্রেড এবং ‘এ লেভেলে’ ন্যূনতম দুটি বিষয়ে বি-গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৪.৫ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নৌবাহিনীতে এইচইটি বা অন্যান্য বাহিনীতে সমতুল্য যোগ্যতা প্রয়োজন হবে।
সরবরাহ শাখার ক্ষেত্রে প্রার্থীদের জিপিএ ৪.৫ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (ব্যবসায় শিক্ষা) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকে হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।
বয়স : ১ জানুয়ারি-২০১৭ তারিখে আবেদনকারীদের বয়স ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছর হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।
শুধুমাত্র অবিবাহিত বাংলাদেশি পুরুষ ও নারীরা আবেদন করতে পারবেন পদটিতে।
বিস্তারিত : বাংলাদেশ নৌবাহিনির ওয়েবসাইটে http://www.navy.mil.bd/index.php এই ঠিকানায় বিজ্ঞপ্তিতে। এছাড়া বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল পেতে http://www.navy.mil.bd/pdf/news/125.pdf এই ঠিকানায় ক্লিক করুন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।