নৈতিকতার চরম অবক্ষয়***শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

নৈতিকতার চরম অবক্ষয়***শিক্ষামন্ত্রী

এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিস-কে কুপিয়ে নিমর্মভাবে আহত করার ঘটনাকে কাপুরুষোচিত, বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এটাকে তিনি নৈতিকতার চরম অবক্ষয় বলে মনে করেন। তিনি বলেন এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। প্রকাশ্যে দিবালোকে বদরুল যে ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করা হবে। সে যেই হোক- যে দলের হোক তাকে রেহাই দেয়া হবে না।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এই ঘটনার পর প্রশাসন ও খাদিজার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

এই সংবাদটি 619 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ