নীলফামারীতে জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৭

নীলফামারীতে জেএমবির সদস্য গ্রেপ্তার
মোহাম্মদ সাঈদ ভ্রাম্মমান প্রতিনিধি:
নীলফামারীতে জেএমবির সক্রিয় সদস্য শাহিন ইলাম ওরফে শাহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
আজ ২৯ মে  সোমবার বেলা একটার দিকে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজিরহাট থেকে তাকে গ্রেপ্তার করে। সে জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের আফছার উদ্দিনের ছেলে।
র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক শাহিনুর কবির আজ বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান, ২০১৬ সালের ১ মে সন্ত্রাস দমন আইনে নীলফামারী সদর থানায় দায়ের হওয়া মামলার আট নম্বর আসামী জেএমবির সক্রিয় সদস্য শাহিন ইলাম ওরফে শাহিন। পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল।
আজ জেলা সদরের কাজিরহাটে অবস্থানের গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন জেএমবির সঙ্গে যুক্ত থাকা, নিয়মিত চাঁদা প্রদান ও জঙ্গি হামলার প্রশিক্ষণ গ্রহণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি 420 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ