নীলফমারীতে দুই গরু চোর আটক 

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

এম,সাঈদ
নীলফামারী ডোমারের গরু চুরির মুল হোতা ২ ব্যাক্তিকে সৈয়দপুর থেকে আটক করেছে ডোমার থানা পুলিশ। আটককৃত গত কাল নীলসাগর আন্তনগর ট্রেনে ঢাকার যাওয়ার চেস্টা করছিল। ডোমার থানার এসআই অনন্ত কুমার, এএসআই শাহিন গোপন সংবাদের ভিত্তিতে রাতে গরু চোর সর্দার মোমিনুর রহমান(৪৫) ও তৈয়বুর রহমান(৪০) কে সৈয়দপুর রেল স্টেশন প্লাটফর্ম হতে আটক করে।  ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা গরুচোর গ্রুপের মুল হোতা জিজ্ঞাসা বাদে বাকী চোরের সন্ধান পাওয়া যাবে। উল্লেখ্য গত ২৯ মার্চ ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামের আনছার আলীর ছেলে মোমিনুর রহমান ও তৈয়বুর রহমানের বাড়ী থেকে ১৭টি চোরাই গরু উদ্ধার করে ডোমার থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালিয়ে যায়। এবিষয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়। পরদিন আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে মাঠানো হয়।

এই সংবাদটি 558 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ