ঢাকা |
প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা চূড়ান্ত হলেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার (৫ জুন) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সেলিনা বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০ খ্রিস্টাব্দে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। এর ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, অবশিষ্ট নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা’ প্রণয়ন করে প্রয়োজনীয় মতামত/সম্মতির জন্য চলতি বছরের ১ জানুয়ারি অর্থ বিভাগে পাঠানো হয়।
মন্ত্রী আরও বলেন, অর্থ বিভাগ থেকে কিছু পর্যবেক্ষণসহ নীতিমালাটি সম্প্রতি ফেরত পাওয়া গেছে। সে আলো খসড়াটি পরিমার্জনের কাজ চলছে। নীতিমালাটি চূড়ান্ত করার পর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান-শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তর বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।