ঢাকা |
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২৫
মৌলভীবাজার জেলখানায় নিহত বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকালে তার পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদকার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ।
জেলা বিএনপির নেতারা নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্য সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতার একটি মিথ্যা মামলায় বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেতা আলাউদ্দিনকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই দিন পর হার্টঅ্যাটাকে জেলখানায় মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।