নাব্যতা হারিয়ে ফেলেছে সুনাই নদী

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২০

নাব্যতা হারিয়ে ফেলেছে সুনাই নদী

অবৈধ দখলের শিকার সুনাই নদী । প্রাণহীন হয়ে পড়েছে নদীটি । নাব্যতা হারিয়ে এমন পর্যায়ে গেছে যে হেঁটে পার হওয়া যায়। মুলত পলি জমে এবং চর জেগেই এ অবস্থা। দখলদাররা বাঁশ পুতে আর জাল দিয়ে ঘিরে মাছ শিকারের জন্য আটকে ফেলেছে নদীর জল । স্থানীয় প্রশাসন, এসিল্যান্ড অফিস ও পানি উন্নয়ন বোর্ড কখনো দখলদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়ায় নদী দখল আরো বেড়েই চলছে। ভারত থেকে চলে আসা সুনাই নদী বড়লেখা উপজেলার আতুয়া ও বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম হয়ে কানলী ব্রীজ , চান্দগ্রাম ব্রীজ তথা ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদী পর্যন্ত যুক্ত হওয়া উক্ত নদীর অসংখ্য স্থানে মাছ শিকারের উদ্দেশ্যে কতিপয় চক্র জাল দিয়ে পানি আটকে রেখেছে। ফলে তাদের করাল গ্রাসে রুপ লাবন্য হারিয়ে অস্তিস্থ সংকটে পড়েছে এ নদীটি। যৌবন হারিয়ে সুনাই নদী এখন নি:স্ব। চলবে ..

এই সংবাদটি 904 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ