ঢাকা |
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
সৈয়দ রাসেল আহমদ:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র তিন দিন বাকি, (২৮ জুলাই) শনিবার শেষ হবে সব ধরণের প্রচার প্রচারণা। সে কারণে বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। নগরীর বিভিন্ন ওয়ার্ডে শেষ বারের মতো জনগণের দুয়ারে দুয়ারে কড়া নাড়ছেন তিনি। নিজের শেষ নির্বাচন উল্লেখ করে জনগণের কাছে ভোট চাইছেন। তবে খালি হাতে ফিরতে হচ্ছে না তাকে,সবাই শুনাচ্ছেন আশার বাণী। ভোটের দিন কামরানকে ভোট দিবেন এমন প্রতিশ্রুতিও অনেকে আগেই দিয়ে দিচ্ছেন। যেদিকে কামরান যাচ্ছেন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আবার কেউ জড়িয়ে ধরছে,এমন চিত্র দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণার শুরুর দিক থেকে। বুধবার বন্দরবাজার, কাস্টঘর এলাকসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন কামরান।
এসময় কামরান একজন মহিলার কোলে থাকা ছোট শিশুটিকে নিজের কোলে নিতে চাইলে সন্তানের মা হাত বাড়িয়ে কামরানের কোলে দেন, এসময় সন্তানটির মাকে বলতে শোনা যায়,“যাওগি নানার গেছে,মায়া করাবা” এসময় ছোট শিশুটিও কামরানের কোলে চলে আসে। ঘটনাটি দেখে উপস্থিত সবাই হাত তালি দিয়ে উঠেন। নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলা-মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ একাট্টা। কামরানের পক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। সব মিলিয়ে উচ্ছ্বাসিত সিলেট আওয়ামীলীগ ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।