ঢাকা |
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
নাটোর সদর উপজেলার হয়বতপুর কাদিম সাতুরিয়া এলাকায় এক গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্থানীয় আব্দুর রহমানের গুদামে আগুন লাগার ঘটনাটি ঘটে।
নাটোর ফায়ার স্টেশনের কর্মকর্তা রইচ উদ্দিন জানান, দুপুরে ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের সময় গুদামে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্ত আব্দুর রহমানের দাবিত আগুনের এ ঘটনায় তার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
—
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।