নাটোরে  প্রতিবন্ধী শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭


রাজশাহী বিভাগীয় চীফ :
প্রতিবেশী রাসেল (১৭) ও বাওয়া (১৫) শিশুটিকে ধর্ষণ করে বলে শিশুর পরিবারের অভিযোগ। এ ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্র জানায়, সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের প্রতিবন্ধী ওই শিশুটিকে পার্শ্ববর্তী নানার বাড়ির উঠান থেকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নেয় প্রতিবেশী বখাটে রাসেল হোসেন ও বাওয়া। পরে ধানের মাঠে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে তারা। এসময় শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ওই দুই কিশোর পালিয়ে যায়।
এদিকে মেয়েটিকে তাৎক্ষণিক চিকিৎসকের কাছে না নেয়ায় রাতভর নানা নাটকীয়তার জন্ম নেয়। পরে ইউনিয়ন আ’লীগের কয়েকজন নেতৃবৃন্দের সহযোগিতায় ওই শিশুকে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নাসরিন সুলতানা জানান, শিশুকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডাহিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম জানান, তিনি প্রতিবন্ধী শিশু ধর্ষণের কথা জানার পর বিষয়টি থানা পুলিশকে অবগত করেছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।

এই সংবাদটি 685 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ