ঢাকা |
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৭
আমাদের হাজার বছরের লালিত স্বপ্ন বুকে ধারন করে মুক্তিযুদ্ধ ও অনেক ত্যাগের বিনিময়ে গৌরবোজ্জল অধ্যায় আমাদের স্বাধীনতা জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা অর্জন করেছি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সেদিন তারা দেয়নি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল । আমরা বদ্ধপরিকর ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলব এবং সে লক্ষ্যে পৌঁছাব।

ফয়জুল হক শিমুলঃ
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন- এগুলো আমার অর্জন নয় এগুলোর সম্মান, সম্বর্ধনা, অর্জন, মর্যাদা প্রাপ্তি তাদেরই প্রাপ্য আপনাদের যারা এগুলো হওয়ার জন্য আমাকে যোগ্য করে গড়ে তুলেছেন। তারা কারা আমার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের মানুষ। যারা আমাকে ভোট দিয়ে মন্ত্রী বানাইছেন। এগুলো আপনারা পাইছেন। এইসব কিছু আমি আপনাদের জন্য উৎসর্গ করে দিচ্ছি ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ “বিশ^ প্রামাণ্য ঐতিহ্য” হিসাবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি আদায়ের রুপকার, ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল এওয়ার্ডে ভূষিত এবং ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট ও ই- ৯ এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিরল কৃতিত্ব অর্জনের জন্য ২ ডিসেম্বর শনিবার বিয়ানীবাজার পৌরসভা কর্তৃক তাঁকে দেয়া নাগরিক সম্বর্ধনায় তিনি উপরোক্ত কথা বলেন।
শিক্ষামন্ত্রী বিগত বন্যায় যত রাস্তা ঘাট নষ্ট হয়েছে সকল রাস্তা মেরামতের জন্য দুইশত চার কোটি টাকা টেন্ডার হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের কাজ সমাপ্ত হবে বলে তিনি আশ^স্থ করেন।
নিরক্ষরতা দুরীকরণ ও ঝরে পড়া শিক্ষার্থী রোধে সমগ্র বিশ^ হতবাক হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন গরীব ধনী সকলের জন্য আমার সময়ে প্রতিবছর পহেলা জানুয়ারী ৩৬ কোটি ৩১ লক্ষ বই বিতরণের বিরল ইতিহাস সৃষ্টি করেছি। শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন সাধিত হয়েছে। এক সময় আর্ন্তজাতিক পরিমন্ডলে বাংলাদেশ অশিক্ষিত.দরিদ্র, খাদ্যের অভাব বলত এখন তারাই বলছে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, নারী শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, সকল দেশ বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহন কর। তিনি বিয়ানীবাজার সরকারী কলেজে ৪০ কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য নতুন ১০ তলা ভবনের আগামীকাল ভিত্তি প্রস্তর স্থাপন হওয়ার সুসংবাদ প্রদান করেন।

বিদ্যুতের সমস্যা দুরীকরনে শিক্ষামন্ত্রী বলেন- চারখাই গ্রীডের কাজ পূর্ণ হলে ২০১৭ সালের পরে কোন গ্রাম বিদ্যুত বিহীন থাকবে না । বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, বড়লেখা, জুড়ি উপজেলায় বিদ্যুত সরবাহ করা হবে। বিদ্যুতের কোন সমস্যা আর থাকবে না।
শিক্ষামন্ত্রী আরো বলেন- আমাদের হাজার বছরের লালিত স্বপ্ন বুকে ধারন করে মুক্তিযুদ্ধ ও অনেক ত্যাগের বিনিময়ে গৌরবোজ্জল অধ্যায় আমাদের স্বাধীনতা জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা অর্জন করেছি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সেদিন তারা দেয়নি বঙ্গবন্ধুকে হত্যা করেছিল । আমরা বদ্ধপরিকর ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলব এবং সে লক্ষ্যে পৌঁছাব।
শিক্ষামন্ত্রী নাহিদ বিয়ানীবাজারের ৬ জন যুবকের মৃত্যুেত শোক প্রকাশ করেন। তাছাড়া পিএইচজি’র সাবেক শিক্ষক রুহুল আমিনের মৃত্যুেতও তিনি শোক প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার মান এখন উন্নতির ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে। ছাত্র-ছাত্রীরাও এখন আগের থেকে অনেক ভালো রিজাল্ট করছে। তিনি আরো বলেন শিক্ষাখাতে আমরা আমাদের সর্বাত্মক ভূমিকা রাখছি এবং রাখবো। সংবর্ধনা অনুষ্টানে বিভিন্ন শ্রেণীপেশার হাজারো লোকের উপস্থিতিতে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হন শিক্ষামন্ত্রী।

বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুরের পরিচালনায় গনসংবর্ধনা অনুসষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিনের শূভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া গনসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মু আসাদুজ্জামান, শিক্ষাবিদ আলী আহমদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তারা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদির, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা লিমা, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাকসুদুল আউয়াল, যুবলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন ও পৌরসভার প্যানেল মেয়র ছয়ফুল ইসলাম ঝুনু প্রমুখ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।