নরসিংদীতে জেলা ছাএলীগের নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন যাবত ব্যাপক জল্পনা-কল্পনার ঝড়

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

নরসিংদীতে জেলা ছাএলীগের নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন যাবত ব্যাপক জল্পনা-কল্পনার ঝড়

নরসিংদীতে জেলা ছাএলীগের নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন যাবত জেলার সর্বত্র ব্যাপক জল্পনা-কল্পনার ঝড় বইছে। এ নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়সহ স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের দ্বারে দ্বারে জেলা ছাত্রলীগের সম্ভাব্য প্রার্থীদের জোড়-তদবির চলছে। বাংলাদেশ আওয়ামীলীগে’র রাজপথের সকল আন্দোলন সংগ্রামে বিগত সময়ে সাংগঠনিক তৎপরতাসহ দলীয় কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নরসিংদী জেলা ছাত্রলীগের দক্ষ ও সাহসী ভূমিকা প্রশংসনীয়।

নরসিংদী জেলার ছাত্র-রাজনীতির সঙ্গে জড়িত জেলার তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা দলটির শীর্ষস্থানীয় নেতাদের নিকট শিক্ষা-প্রতিষ্ঠানসহ জেলার সর্বত্র সন্ত্রাসমুক্ত রাখতে ছাত্রলীগের সাহসী ও নির্ভিক সৈনিকদের সমন্বয়ে একটি সুন্দর সাবলীল জেলা ছাত্রলীগের নতুন কমিটি উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অভিযোগ দীর্ঘদিন থেকেই অচলায়তনের বৃত্তে নরসিংদী জেলা ছাত্রলীগ কমিটি! ত্যাগী ছাত্রনেতাদের প্রতিবাদের মুখে গত জুনে বিলুপ্ত হয় জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি। এরপরও শংকা কাটেনি জেলা ছাত্রলীগ নেতাদের মাঝে। কারণ যোগ্য ছাত্র নেতার দেখা পাবে কি জেলা কমিটি অথবা ছাত্র রাজনীতিকে পরিচ্ছন্নতার পথে কে হাঁটাবে? বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী জেলার নতুন কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে জেলার সর্বত্র ছাত্রলীগ কর্মীদের মাঝে নির্বাচনী প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার ঝড় বইছে।

এ নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়সহ স্থানীয় আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের দ্বারে দ্বারে জেলা ছাত্রলীগের সম্ভাব্য প্রার্থীদের জোড়-তদবির চলছে।তাদের যুক্তি, অভিভাবকহীন জেলা ছাত্রলীগকে দুঃসময়ে তারাই পথ দেখিয়েছেন। তারা সব ।


এ ব্যাপারে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম. বদ্দিজ্জামান সোহাগ বলেছেন ‘নরসিংদী জেলা ছাত্রলীগকে সঠিক পথে পরিচালিত করতে রাকিবুল ইসলাম এবং শাহিদুল ইসলাম এরবিকল্প নেই। কারণ তার পরিবার আওয়ামী লীগের প্রতি পরীক্ষিত সৈনিক। বহু দুর্যোগেও তারা দলটির প্রতি বিশ্বস্ত থেকেছেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন , ‘অচলায়তনের বৃত্তে আটকে থাকা নরসিংদী ছাত্রলীগকে শীক্তশালী করতে রাকিবুল ইসলাম এবং শাহিদুল ইসলাম হতে পারেন সংগঠনের মূল কাণ্ডারি। কারণ তার বিরুদ্ধে ইতিপূর্বে টেন্ডারবাজি, দখল এসব কোনো অভিযোগ কেউ করতে পারেনি। এই পরিচ্ছন্নতা আর কর্মীবান্ধব মন-মানুষিকতা তে পারে।রাকিবুল ইসলাম এবং শাহিদুল ইসলাম এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। কেন্দ্রীয় কমিটি যদি সংগঠনকে শক্তিশালী ও পরিচ্ছন্ন করতে চায় তবে রাকিবুল ইসলাম এবং শাহিদুল ইসলাম ব্যক্তির ইমেজকে কাজে লাগাতে পারে।একই অভিমত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তারেক বলেন, ‘একজন সাবেক ছাত্র নেতা হিসেবে চাইবো সংগঠন যেন ভুল নেতাকে নির্বাচন না করে। যতটুকু জেনেছি রাকিবুল ইসলামএবংশাহিদুল ইসলাম ব্যাপারে তাতে বুঝতে পেরেছি নরসিংদী জেলা ছাত্রলীগকে এগিয়ে নিতে তার বিকল্প নেই। আশা করছি কেন্দ্র সেটা উপলব্ধি করতে পারবে । এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানান, ‘তাদের c.v গুলো যাছাই করা হচ্ছে আমরা যে কোন সময় কমিটি ঘোষনা করবো ।তারা আরো বলেন, ‘আমাদের এবারের টার্গেট পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি এবং সংগঠনকে এগিয়ে নিতে পারবো তাদের সমন্বয় কমিটি গঠন করা। উড়ে আশা জুড়ে বসাদের স্থান হবে না এ কমিটিতে।’
জানা গেছে, গত বছরের ১৯ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী মামুনকে আহ্বায়ক করা হয়। তার হঠাৎ করেই ছাত্রলীগের পদ পাওয়ার পেছনে ক্রীড়ানোক হিসেবে কাজ করেছেন বর্তমান পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল অব. নজরুল ইসলাম হিরু- এমন অভিযোগ স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের। পরে পদবঞ্চিত, ত্যাগী ছাত্রলীগ নেতাদের প্রতিবাদের মুখে ১১ মাসের মাথায় কেন্দ্রীয় কমিটি বাধ্য হয়ে বর্ধিত সভায় মন্ত্রীর ছায়ায় থাকা জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন।নরসিংদী জেলার ছাত্রলীগ রাজনীতির সঙ্গে জড়িত সাধারণ শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের সকল লড়াই সংগ্রাম আন্দোলনে নরসিংদী জেলা ছাত্রলীগের ছিল অগ্রণী ভূমিকা। বর্তমান দেশের এ ক্রান্তিলগ্নে নরসিংদী জেলায় ছাত্রলীগ রাজপথের ময়দানে প্রয়োজনকে অনুধাবন করে জেলার তৃণমূল নেতা কর্মীদের দাবি, ত্যাগী এবং মাঠ পর্যায়ের নেতা কর্মীরাই আসন্ন কমিটিতে স্থান পাবে।

এই সংবাদটি 781 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ