ঢাকা |
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দ্বন্দ্বে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর বাখননগর ইউনিয়নের লোচনপুর
গ্রামে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- উপজেলার লোচনপুর গ্রামের শামসুল মিয়ার মেয়ে প্রীতি (১১), সুইটি (১৩), মুক্তা (১৬) এবং তাদের ফুফু আবদুল খালেকের স্ত্রী খাতুন নেছা (৬৫)। আহতদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিষয় নিয়ে লোচনপুর গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের বিপ্লবদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে প্রতিপক্ষরা দুলাল মিয়াকে হত্যা করে। এ নিয়ে বিপ্লবদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এর পর থেকে অভিযুক্ত বিপ্লব মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল।
সোমবার নিজ বাড়িতে আসে বিপ্লব মিয়ার পরিবার। এর পর নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হন বিপ্লব মিয়ার পরিবারের তিন বোন ও ফুফু। তবে কীভাবে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটেছে, তা জানেন না স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।
রায়পুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শেখ হানিফ বলেন, লোচনপুর গ্রামে বিপ্লবদের বাড়িতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে আগুনে দ্বগ্ধ বা আগুনের কোনো আলামত পাইনি।
রায়পুরা থানার ওসি মহসিনুল কবির জানান, বিষয়টি অগ্নিকাণ্ড নাকি পেট্রলবোমা সে সম্পর্কে স্পষ্টভাবে অবগত নই। তবে আহতদের সম্পর্কে খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
মূলত বিপ্লব মিয়া ডাকাত হিসেবেই পরিচিত ও একাধিক মামলার আসামি। অগ্নিদগ্ধদের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছ
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।