ঢাকা |
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬
দেশের সকল বিভাগে বীমা মেলা সফল করতে প্রত্যেক কোম্পানিকে অনুদান দিতে হবে ৫০ হাজার টাকা। তবে মেলায় অংশ গ্রহণকারি কোম্পানিগুলোকে স্টলের জন্য গুণতে হবে আরো ৩৫ হাজার টাকা। প্রত্যেক বিভাগের মেলায় কমপক্ষে ৩০টি স্টল নিশ্চিত করতে হবে। এছাড়াও মেলা উপলক্ষে প্রকাশিত স্যুভেনির এ বিজ্ঞাপন বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পৃথকভাবে স্পন্সর করতে পারবে কোম্পানিগুলো।
বুধবার এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আইডিআরএ’র গঠিত বিভাগীয় পর্যায়ে বীমা মেলা ২০১৬ আয়োজক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি– বেসরকারি সকল বীমা কোম্পানির মূখ্য নির্বাহীরা এ সভায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আয়োজক কমিটির আহবায়ক আইডিআরএ সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লা বলেন, গত বছর আমরা যে মেলা করেছি তাতে অনুদান নেয়া হয়েছে ১ লাখ টাকা। সে হিসেবে এ বছরে সব দিক বিবেচনা করে অনুদান কম ধরা হয়েছে।
কোম্পানিগুলোর ব্যবসায়িক পরিধি ও পরিশোধিত মুলধন হিসাব করা হলে এ ধরণের একটি আয়োজন ৫০ হাজার টাকা অনুদান খুব বেশি না। মন্তব্য করে তিনি আরো বলেন, যেসব কোম্পানি ৫০ হাজার টাকা অনুদান দেয়ার যোগ্যতা রাখে না তারা কেমন ব্যবসা করছে তা নিয়ে প্রশ্ন তোলা যায়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কোম্পানি এ অনুদান না দিতে চাইলে কিছু করার নেই। তবে সবারই এতে অংশ নেয়া উচিত।
বীমা সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করা, কোম্পানিগুলোর পণ্য ও সেবা তুলে ধরা ও মেলার মাধ্যমে দেশে বীমার সেবা ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আইডিআরএ’র এই সদস্য।
আগামী নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত চার মাসে দেশের আটটি বিভাগীয় শহরে এ মেলা চলবে। প্রতিটি মেলায় ন্যুনতম ৩০টি স্টল থাকবে। এর আগে গত ২৩ মার্চ রাজধানীতে প্রথমবারের মতো বীমামেলা করা হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।