ঢাকা |
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে সোমবার ভোরে ৫৩ বছর বয়সী গৃহবধূ ফেরদৌসী ইসলাম চৌধুরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নিজ বসতঘরে হাত-পা বাঁধা এবং মুখে কস্ট্রিপ লাগানো অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১২টা থেকে সেহরির আগে এই ঘটনা ঘটেছে। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী মধ্যসমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
ভোর সাড়ে পাঁচটার দিকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাদের মিয়া ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
তিনি আরো জানান,”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। রাতে একদল দুর্বৃত্ত চুরি করতে গিয়ে তাকে হত্যা করে পালিয়েছে।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, এমন ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।