ঢাকা |
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্লান্ট–এর এক কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত ব্যক্তি শেখ মোহাম্মদ রেজাউল করিম (৫৮), তিনি পাওয়ার প্লান্টের ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্লান্টে কাজ করা ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁদের সঙ্গে কর্মচারীদের বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি সকালে এক ঠিকাদারি কাজে নিয়োজিত অবস্থায় স্থানীয় সাজিদ মিয়া ও তাঁর এক সহযোগী রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাওয়ার প্লান্টের প্রধান ফটকের সামনে সাজিদ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল করিমের ওপর হামলা চালায়। হামলায় তিনি মাথা, কাঁধ ও বুকে আঘাত পেয়ে গুরুতর জখম হন।
সহকর্মীরা আহত রেজাউল করিমকে তাৎক্ষণিকভাবে প্লান্টের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে কর্মস্থলে যোগ দিয়েছেন।
ঘটনার পর বিবিয়ানা পাওয়ার প্লান্ট–এর সহকারী পরিচালক (নিরাপত্তা) মিশর গাইন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।