নবনিযুক্ত ডিসির সাথে তারুণ্যের সাক্ষাত ও জাতীয় পথশিশু দিবস নিয়ে আলোচনা

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

নবনিযুক্ত ডিসির সাথে তারুণ্যের সাক্ষাত ও জাতীয় পথশিশু দিবস নিয়ে আলোচনা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সাথে সাক্ষাত করেছে সামাজিক সংগঠন ‘তারুণ্য’এর নেতৃবৃন্দ। সোমবার দুপুরে তার নিজ কার্যালয়ে এ সাক্ষাতকারে সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানায় সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন তারুণ্যের নেতৃবৃন্দ। সুবিধাবঞ্চিত ও পথশিশুদেও নিয়ে দীর্ঘদিন থেকে তারা কাজ করে আসছে শুনে জেলা প্রশাসক খুশি হন এবং তাদের ভবিষৎ কর্মকান্ডে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাতে আসন্ন ২আক্টোবর জাতীয় শিশু দিবস উদযাপন প্রসঙ্গে তারুণ্যের নেতৃবৃন্দ আলোচনা করেন।
এতে উপস্থিত ছিলেন তারুণ্যের সভাপতি এম মাহবুবুর রহমান মান্না। সহ-সভাপতি শ্যামল কান্তি বাপ্পী, সজিবুল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতালিব বাছির, তথ্য প্রযুক্তি সম্পাদক ইশরাত চৌধুরী জুলি, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মাহমুদ এইচ খান, সদস্য মো: আল-আমিন।
উক্ত সাক্ষাতকারে আসন্ন ২আক্টোবর জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ‘তারুণ্য’ এর দিনব্যাপী কর্মসূচি সর্ম্পকে অবহিত করা হয়। এসময় তিনি তাদের গৃহীত উদ্যোগের প্রশংসা করে বলেন অবহেলিত আর অধিকার বঞ্চিত এই শিশুদের জন্য আমাদেও অনেক করনীয় আছে সেই দায়বদ্ধতা থেকে এই তরুনদেও সমন্ময়ে গঠিত সংগঠন তারুণ্যের মতো সবাইকে এগিয়ে উচিত।
উল্লেখ্য আগামী ২অক্টোবর জাতীয় পথশিশু দিবসে তারুণ্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে। যেখানে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি থেকে র‌্যালী বের করা হবে। ১০:৩০মিনিটে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা। সভা শেষে পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে তাদের গঠিত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন। সবশেষে বিভিন্ন স্কুলে বৃক্ষরোপন করা হবে।

এই সংবাদটি 290 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ