ঢাকা |
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭
প্রধান বিচারপতি এস কে সিনহা ওই দিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, “মঙ্গলবার প্রধান বিচারপতির সম্মতি নিয়ে শপথের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।”
সাবেক সচিব কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনে সদস্য হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
সার্চ কমিটির ১০টি নামের সুপারিশ থেকে সোমবার এই পাঁচজনকেই নতুন ইসির জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ রাতেই প্রজ্ঞাপন জারি করে।
ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে ৯ ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন কমিশনের সদস্যদের শপথ অনুষ্ঠান করার অনুরোধ জানিয়েছিলেন তারা।
এর ভিত্তিতে প্রধান বিচারপতি ১৫ ফেব্রুয়ারি নতুন ইসির শপথ পড়াতে সম্মতি দেন বলে ইসি সচিবালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সোমবার নিয়োগ পাওয়া কে এম নূরুল হুদা হবেন বাংলাদেশের দ্বাদশ সিইসি। আর নতুন চার নির্বাচন কমিশনারকে নিয়ে কমিশনার হবেন মোট ২৭ জন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।