ঢাকা |
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক অভিযানে ৭৫ বোতল ভারতীয় তৈরী অফিসার চয়েজ মদসহ দুইজন ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইকবাল হোসেন (৪২) ও সাফির উদ্দিনের পুত্র মো:সাইফুর রহমান(৩১) এবং উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের
মৃত-ফজর আলীর পুত্র জামাল উদ্দিন(৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ সম্রাজ মিয়ার নেতৃত্বে অফিসার ও সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারের(পশ্চিম বাংলাবাজার)জনৈক ইকবাল হোসেনের ফার্নিচারের দোকানের ভিতর থেকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইকবাল হোসেন ও সাফির উদ্দিনের পুত্র মো:সাইফুর রহমানের হেফাজতে থাকা দুইটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৭৫ বোতল বিদেশি মদসহ আটক করেন।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৭ টার দিকে দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আমীর খসরুর নেতৃত্বে অফিসার ও সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারের মিতালী মার্কেটের জনৈক গিয়াস উদ্দিনের লেপ তুষকের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত-ফজর আলীর পুত্র জামাল উদ্দিনের হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদেরকে সোমবার সকালে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।