ঢাকা |
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীভাঙন প্রতিরোধ, বাঁধ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনসহ স্থানীয় পানি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ) দুপুরে উপজেলা সদরের একটি মিলনায়তনে আয়োজিত এ গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কৃষক, মৎস্যজীবী, স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
গণশুনানিতে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে নদীভাঙন ও বাঁধের দুর্বলতার কারণে ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ে। সময়মতো বাঁধ সংস্কার, খাল পুনঃখনন এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে। তারা কাজের মান বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয়দের মতামতকে প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার দাবি জানান।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, উত্থাপিত অভিযোগ ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান ও প্রস্তাবিত প্রকল্পে স্থানীয় মতামত অন্তর্ভুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য এরশাদুর রহমান প্রমুখ।
গণশুনানি শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যার বাস্তব চিত্র উঠে আসবে এবং দোয়ারাবাজারে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।