দৈনিক সিলেট বাণীর সম্পাদক জাহিরুল হক চৌধুরী আর নেই

প্রকাশিত: ৪:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

দৈনিক সিলেট বাণীর সম্পাদক জাহিরুল হক চৌধুরী আর নেই

সিলেট প্রতিনিধি : দৈনিক সিলেট বাণীর সম্পাদক সিলেটের প্রবীণ সাংবাদিক জাহিরুল হক চৌধুরী আর নেই। গতকাল ২১ নভেম্বর সোমবার রাত ১টা ৫ মিনিটের সময় তিনি সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্ন ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭২)। তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ ২২ নভেম্বর মঙ্গলবার বাদ যোহর নগরীর নয়াসড়ক মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মানীক পীর (রহঃ)’র টিলায় দাফন করা হবে। দীর্ঘদিন ধরে জাহিরুল হক চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

সময়চিত্র পরিবারের শোক
দৈনিক সিলেট বাণীর সম্পাদক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সময়চিত্র ডটকমের সম্পাদক ও প্রকাশক এম. ফয়জুল হক শিমুল। বিবৃতিতে তিনি বলেন সিলেট বাণীর সম্পাদক ও প্রকাশক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে সিলেটের সাংবাদিক মহল এক গুরুজনকে হারাল । যার হাতের ছোঁয়ায় সিলেটের সাংবাদিক অঙ্গন আজ উর্বর । যিনির উদারতা ও মহানুববতায় সিলেটের স্থানীয় ও জাতীয় অসংখ্য পত্রিকা প্রকাশ হয়। যিনি হাজারো সাংবাদিক গড়ার কারিঘর । সময় চিত্র সম্পাদক তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সময়চিত্র পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন স্টাফ রিপোর্টার, মিছবাহ উদ্দিন, ইমরান হোসেন আলম, মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাঈম, শ্রীমঙ্গল প্রতিনিধি হাবিবুর রহমান খান, জুড়ি প্রতিনিধি শাহীন আহমদ প্রমুখ।

শোক প্রকাশ : প্রবীণ সাংবাদিক জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম এম শাহীন, বিএনপি নেতা এডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম, ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক সহকারী অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সঞ্জয় দেবনাথ, যুক্তরাজ্যস্থ কুইন্সপার্ক বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের যুগ্ম সাধারন সম্পাদক ও কুলাউড়া থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, সাপ্তাহিক হাকালুকির নির্বাহী সম্পাদক এম. আতিকুর রহমান আখই, জুড়ীনিউজ.কম.বিডির নির্বাহী সম্পাদক আল আমীন, রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি সাংবাদিক মোক্তাদির হোসেন, সংযুক্ত আরব আমিরাত আল আইন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাশীদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন আনু, বঙ্গবন্ধু পরিষদের আল আইন জেলা কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাপ্তাহিক হাকালুকির বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সিলেট বাণীর কুলাউড়া প্রতিনিধি আব্দুল আহাদ, জাতীয় সাপ্তাহিক অর্থকাল’র মৌলভীবাজার ব্যুরো প্রধান মাহফুজ শাকিল, সাপ্তাহিক জনতার নিঃস্বাস এর সিলেট বিভাগীয় প্রতিনিধি ইউসুফ আহমদ ইমন প্রমুখ।

সাংবাদিক সমিতি : বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক, সিনিয়র সহ-সভাপতি মু ইমাদ উদ-দীন,সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য এম. মছব্বির আলী, সহ-সভাপতি আলাউদ্দিন কবির, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ  শাহ আলম শামীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান সিপন, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয়, মোক্তাদির হোসেন, নজরুল ইসলাম বেলাল, সৈয়দ আশফাক তানবীর, সুমন আহমদ, শেখ রুয়েল আহমদ, জুয়েল দেব, মোঃ আব্দুল আহাদ, মামুনুর রশীদ মিতুল, তুহিন আহমদ পায়েল, সদস্য নাজমুল বারী সুহেল, মাহফুজ শাকিল, জিয়াউল হক জিয়া প্রমুখ।

এই সংবাদটি 665 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ