বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই। সরকার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে তাকে জেলে ঢুকিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। কিন্তু তাদের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমাদের নেত্রী ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।
শুক্রবার ( ১ জুন ) বিকালে বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের উদ্যোগে স্থানীয় একটি সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট শিল্পপতি ফয়সল চৌধুরী আরও বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হলে দেশের গণতন্ত্রকামী মানুষ জুলুমবাজ সরকারকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখান করবে। এজন্য তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিএনপি পরিবারের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান জামিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুল ফাত্তাহ বকশী, যুগ্ম সম্পাদক মাহবুব কাদির শাহী, সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ, সহ দপ্তর সম্পাদক জামিল আহমদ, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর মিছবাহ উদ্দিন, উপজেলা উলামা দলের সভাপতি মাহবুব আহমদ ফয়েজী, উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমদ, তিলপাড়া ইউপি সদস্য হোসেন আহমদ।
অন্যান্যদদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের জলবায়ু বিষয়ক সম্পাদক আলী আকবর রাজন, জেলা ছাত্রদলের সদস্য লুৎফুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, সহ সভাপতি ইমরান আহমেদ চৌধুরী ইমন, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান আলমগীর, রেজা আহমেদ, কবির হোসেন, আকমল হোসেন, আশিক আহমেদ, রাজেল আহমেদ, সাইদুল ইসলাম, জামিল আহমেদ, মাহবুব আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আশরাফ হোসেন, নোমার, নাঈম, জাবেদ আহমেদ, কলেজ ছাত্রদলের সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন লিমন, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ, দোলোয়ার হোসেন, মকবির হোসেন, সাহেদ আহমেদ, হাসান আহমেদ, রেজা আহমেদ, বখতিয়ার হোসেন রনি আরিফল ইসলাম,শাহিন আহমেদ,আশরাফ প্রমুখ।- বিজ্ঞপ্তি