দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮

দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত

প্রাথমিক শিক্ষা পদকের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল।

বৃহস্পতিবার (আজ) দুপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুম মিয়া সময়চিত্রকে-কে এ তথ্য নিশ্চিত করেছেন

এরআগে দেওয়ান আউয়াল দু’বার সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন।

দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব।

এদিকে দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় অভিনন্দন জানিয়েছেন -সময়চিত্র পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক এম. ফয়জুল হক শিমুল । তিনি বলেন দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল একজন শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন শুধু তাই নয় তিনি একজন দক্ষ আদর্শ রাজনীতিবীদ ও সমাজককর্মী । আমরা তাঁর উত্তোরোত্তর সাফল্য কামনা করি।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভা ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক ছায়াদুর রহমান ছায়েদ।

এই সংবাদটি 611 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ