দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ৭, ২০১৭

স্টাফ রিপোর্টার ::
বিয়ানীবাজার পৌরসভার জামান প্লাজার সম্মুখে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে উপজেলা ছাত্রদল নেতা জাহেদ হোসেন সুমন খাঁ আহত হয়েছেন। আজ শনিবার রাত ৯.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট প্রেরণ করা হয়। উপজেলা ছাত্রদল নেতা সুমনের উপর কে বা কারা হামলা চালিয়েছে তা জানা যায়নি। উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি

এই সংবাদটি 443 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ