দুদকের বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যাচ্ছে জুড়ী কলেজ সততা সংঘের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

দুদকের বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যাচ্ছে জুড়ী কলেজ সততা সংঘের শিক্ষার্থীরা

এম. মছব্বির আলী: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে আগামী ২১ জানুয়ারী জাতীয় পর্যায়ে অংশগ্রহন করতে যাচ্ছে টিএনখানম একাডেমী ডিগ্রী কলেজ সততা সংঘের শিক্ষার্থীরা। উক্ত প্রতিযোগীতায় সার্বিক তত্বাবধানে রয়েছেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। আগামী ২১ জানুয়ারী জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিতর্ক প্রতিযোগীতাটি ঢাকার নটরডেম কলেজে সকাল ১১টায় চট্টগ্রাম কলেজের সাথে “সচেতন ছাত্র সমাজই দুর্নীতি প্রতিরোধের প্রধান শক্তি” এই বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে দুটি দলের মধ্যে বির্তক অনুষ্ঠিত হবে। বিষয়ের বিপক্ষে বিতর্কে অংশ নেবে টিএনখানম একাডেমী ডিগ্রী কলেজের সততা সংঘের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সানি, ছালেহা ইয়াসমিন ছায়মা ও ফারজানা হক অমি। উক্ত প্রতিযোগীতায় জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, শিক্ষক প্রতিনিধি ইংরেজী বিভাগের প্রভাষক রায়হানুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক শিব্বির আহমেদ। এক প্রতিক্রিয়ায় জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম বলেন, আমরা দুর্নীতি প্রতিরোধে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি, আশা করছি বিতর্ক প্রতিযোগীতায়ও আমার জুড়ী জাতীয় পর্যায়ে প্রথম হবে।

এই সংবাদটি 673 বার পঠিত হয়েছে