ঢাকা |
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের এপর্যন্ত বেসরকারীভাবে প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী ২টি কেন্দ্রে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৬ ভোট। আর বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬৮ ভোট।
সিসিক নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত থাকলেও বাকি ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্র ২টি হলো- ২৪ নম্বর ওয়ার্ডের শাহগাজী সৈয়দ বোরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা (১১৬) ও ২৭ নং ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪)।
নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে ৬জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন। আর আরিফ ও জুবায়ের নির্বাচন বাতিলের দাবী জানিয়েছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।