ঢাকা |
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮
সুনামগঞ্জের দিরাইয়ে ছাগলে সিম গাছ খাওয়াকে কেদ্র করে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অপর ভাই গুরুতর আহত হয়েছেন।
কালিনগর গ্রামে বুধবার রাত ১০টার সময় নিজ বসতবাড়ির উঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা উভয়কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিলে রাত ২টার সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকিল শাহ (৬০) ও আহত সিদ্দিক মিয়া (৫৫) দিরাইয়ের রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত সোনফর উল্লার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির আঙিনার সিম গাছ ছাগলে খাওয়া নিয়ে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়। রাতে উভয়ের স্বামী বাড়িতে ফিরলে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আকিল শাহ (৬০) ও সিদ্দিক মিয়া (৫৫) গুরুতর আহত হন। স্থানীয়রা রাতেই তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিলে রাত ২টার সময় ডাক্তার আকিল শাহকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিরাই থানার ওসি জানান, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।