দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন: নতুন প্রার্থী নির্বাচিত হলে প্রত্যাশার প্রতিফলন ঘটবে —অভিমত ভোটারদের

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে নির্বাচন: নতুন প্রার্থী নির্বাচিত হলে প্রত্যাশার প্রতিফলন ঘটবে —অভিমত ভোটারদের

স্টাফ রিপোর্টারঃ ব্যাবস্থাপনা কমিটি গঠনের জন্য বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী তফশীল ঘোষনা করা হয়েছে। বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম নির্বাচন কালীন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। ২৫ মার্চ নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। মনোনয়ন প্রত্র গ্রহণ ও জমার তারিখ ছিল ২৭ মার্চ হতে ২৯ মার্চ । মনোনয়ন পত্র বাছাই করা হয় ১ এপ্রিল। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৪ এপ্রিল। মোট ৯ জন অভিভাবক প্রতিনিধি মনোনয়ন পত্র জমা দেন।
প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সফিক উদ্দিন আহমেদ, দাতা সদস্য বিপুল চন্দ্র নাথ, শিক্ষক প্রতিনিধি শ্যামল কুমার দাস,বিবেকানন্দ বিশ^াস, চম্পা রাণী দাস ও সংরক্ষিত মহিলা সদস্য সঞ্চিতা রানী দাস বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন। অভিভাক প্রতিনিধি পদে মোঃ ইসলাম উদ্দিন, আজহারুল ইসলাম মজনু, বাসুদেব দাস, বাহার উদ্দিন, লোকমান হোসেন শাবুল, ডাঃ স্বপন কুমার চক্রবর্তী, মোঃ আবু বকর, আব্দুর রহমান, অমেরন্ড দাস মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৮ এপ্রিল নির্বাচনে ৯৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ৪ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করবে। দাসের বাজার ইউনিয়নের অতি প্রাচীন এ বিদ্যালয়ের নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা বাড়ছে ও ভোটারদের কাছে ভোট চাওয়া লক্ষ্য করা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটারদের সাথে আলাপকালে জানা যায়-বিগত কমিটির বিভিন্ন অনিয়ম দূর্ণীতির কারনে সদস্যদের সুনাম ক্ষুন্ন হয়েছে। বর্তমানে যারা নির্বাচনে অংশ গ্রহন করেছেন তাদের মধ্য হতে নতুন মুখ আসছে বলে বেশীর ভাগ ভোটার অভিমত ব্যক্ত করেছেন এবং বাছাই থেকে পরিকল্পিতভাবে ১ জনকে বাদ দেয়ারও অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেছেন। সচেতন ভোটারদের মন্তব্য থেকে বর্তমানে ৮ জন প্রতিদ্বন্ধির মধ্যে মোঃ ইসলাম উদ্দিন (অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক) আজহারুল ইসলাম মজনু (বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ’র চাচাত ভাই) বাসুদেব দাস (বি.এ), মাস্টার লোকমান হোসেন শাবুল নির্বাচিত হলে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে জানা গেছে।

এই সংবাদটি 686 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ